কিছু সংলাপ কিছু প্রলাপ চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- চলচ্চিত্রটি ১৯৯৯ সালের ভারতীয় নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন অশোক বিশ্বনাথন। এই চলচ্চিত্রে অভিনয়ে ছিলেন, সঞ্জিবন গুহ, নন্দিনী ঘোষাল, অশোক বিশ্বনাথন, লাবণি সরকার, বিশ্বজিৎ চ্যাটার্জী প্রমুখ।
গল্পটি কলকাতার কলেজ স্ট্রিটের ভারতীয় কফি হাউসের। সেখানর আড্ডা এবং দুই তরুণ দম্পতির সম্পর্কে কেন্দ্র করে চলচ্চিত্রের কাহিনি রচিত হয়েছে। চলচ্চিত্রে সেই সময়ের কলকাতা নগরীর কমিউনিস্ট আন্দোলন পটভূমি রয়েছে।

কিছু সংলাপ কিছু প্রলাপ চলচ্চিত্র
- প্রযোজনা – দৃশ্যকাব্য।
- পরিচালনা -অশোক বিশ্বনাথন।
- সংগীত পরিচালনা — গৌতম চট্টোপাধ্যায়।
- চিত্রগ্রহণ – শুভাশিষ বন্দ্যোপাধ্যায়।
- শব্দগ্রহণ – আব্দুল রাজ্জাক।
- শিল্প নির্দেশনা— রূপচাদ কুণ্ডু।
- নৃত্য পরিচালনা – নন্দিনী ঘোষাল।
- সম্পাদনা – মহাদেব শী।
কিছু সংলাপ কিছু প্রলাপ চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
অশোক বিশ্বনাথন, সঞ্জীবন গুহ, নন্দিনী ঘোষাল, লাবণী সরকার, তমাল রায় চৌধুরী, এন বিশ্বনাথন, সুমিত ঘোষাল, অরিন্দম শীল, গৌতম চট্টোপাধ্যায়। নেপথ্য কণ্ঠ — গৌতম চট্টোপাধ্যায়, পিলু ভট্টাচার্য, মধুবন্তী মৈত্র, দিব্যেন্দু মুখোপাধ্যায়, সুব্রত ঘোষ।

কিছু সংলাপ কিছু প্রলাপ চলচ্চিত্রের কাহিনি—
এই ছবিতে ইচ্ছাকৃত ভাবে কিছু মানুষকে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছে। এরা পরস্পরের বন্ধু, কেউ কারুর আত্মীয় নয়, তারা কলেজ স্ট্রিট কফি হাউসে আড্ডা দেয়। একজন সুত্রধর আছেন। তিনি সকলের পরিচয় দেন। আড্ডাবাজদের মধ্যে আছে নিউটন (সঞ্জীবন) এবং তার বান্ধবী অনন্যা (নন্দিনী), আছে তমালবাবু, অমলবাবু, কবি বিশ্বজিৎ, আরও আছেন শ্যামলবাবু, তিনি একজন বুদ্ধিজীবী।
নিউটন কিছু করে না, ঘুরে বেড়ানো এবং আড্ডা ছাড়া আর কিছু সে বোঝে না। তার ব্যবসা করার ইচ্ছে, সকলেই তার কাজে সহায়তা করবে বলে কথা দেয়।
একদিন রাস্তায় অনন্যার সাথে লাবণীর (লাবণী) দেখা হয়। নিউটনের ব্যবসার খবর শুনে সেও সহায়তা করার প্রস্তাব দেয়। আড্ডার বিভিন্ন কথা থেকে বোঝা যায় এই সমাজে সত্য এবং মিথ্যা একই রকম গুরুত্ব পায়। আলোচনা হয় এখন আমরা কিভাবে বেঁচে আছি, এখানে প্রতিটি মানুষ তার নিজস্বতা হারিয়ে ফেলে। বহু জিনিস নিয়ে আলোচনা চলতেই থাকে, কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় না তার কারণ সকলেই আড্ডা মারতেই ব্যস্ত, নিউটনের ব্যবসা করা হয় না।

ছবিটি ১৯৯৮ সালে ইন্ডিয়ান প্যানোরামার জন্য নির্বাচিত হয়েছিল।
