অনামিকা সাহার জন্ম পূর্ববঙ্গের যশোহর। ১৯৬৫ সালে কলকাতায় আসেন। দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন বিদ্যাশিক্ষার সাথে নাচ ও গানের শিক্ষাও পেয়েছিলেন যথাক্রমে শম্ভু ভট্টাচার্য এবং দুর্গা সেনের কাছে। ১৯৭১ সালে স্কুল ফাইনাল পাস করে কলেজে ভর্তি হন।

অনামিকা সাহা
পেশাদারি মঞ্চে বহু উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে প্রথম উল্লেখযোগ্য কাজ তরুণ মজুমদার পরিচালিত সংসার সীমান্তে (১৯৭৫) ছবিতে। ঐ বছরই পীযূষ বসু পরিচালিত বাঘবন্দী খেলা (১৯৭৫) ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। ১০০টিরও বেশি ছবির অভিনেত্রী অনামিকা সাহা বহু ছবিতেই খলনায়িকা, দজ্জাল মা এবং শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন।
অজিত লাহিড়ী, সুশীল মুখোপাধ্যায়, সলিল দত্ত, সুখেন দাস, শক্তি সামন্ত প্রভাত রায়, দীনেন গুপ্ত, অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী ছাড়াও বহু পরিচালকের সাথে কাজ করেছেন। চলচ্চিত্র, পেশাদার মঞ্চ ছাড়াও, বেতার নাটক, দূরদর্শন ধারাবাহিকের পাশাপাশি যাত্রা পালায়ও অভিনয় করেছেন। যুগান্তর নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম এবং এই নাট্যগোষ্ঠীর প্রধান বোধিসত্ত্ব মজুমদারের সাথে তাঁর বিয়ে হয়।

চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৭৩ : আশার আলো;
- ১৯৭৫ : সংসার সীমান্তে, বাঘবন্দী খেলা ;
- ১৯৭৬ : সুদূর নীহারিকা, সম্রাট;
- ১৯৭৭ : শ্রীশ্রী মালক্ষ্মী, রাজবংশ;
- ১৯৭৮ : দুই পুরুষ, গোলাপ বৌ, জটায়ু;
- ১৯৭৯ : ব্রজবুলী, বনবাসর, দেবদাস, গণদেবতা, সমাধান;
- ১৯৮০ : রাজনন্দিনী, পঙ্খীরাজ, দক্ষযজ্ঞ, ঘরের বাইরে ঘর, সীতা;
- ১৯৮১ : সৎমা, সুবর্ণলতা, অনুসন্ধান, বন্দী বলাকা, প্রতিশোধ;
- ১৯৮২ : প্রতীক্ষা, খেলার পুতুল, রসময়ীর রসিকতা, ফয়সালা;
- ১৯৮৩ : অশ্লীলতার দায়ে, এই ছিল মনে, বাতিঘর, আগামীকাল, প্রতিদান; ১৯৮৪ : অগ্নিশুদ্ধি, প্রার্থনা, পূজারিণী;
- ১৯৮৫ : যোগবিয়োগ, তিল থেকে তাল;
- ১৯৮৬ : অমরকণ্টক; ১৯৮৭: জবাব, রুদ্রবীণা, স্বর্ণময়ীর ঠিকানা, বন্দুকবাজ;
- ১৯৮৮ : পরশমণি;
- ১৯৮৯ : মনে মনে;
- ১৯৯১ : অন্তরের ভালবাসা, রূপবান, বেদের মেয়ে জোস্না;
- ১৯৯২ : রক্তে লেখা, কত ভালবাসা, শয়তান, প্রথম দেখা;
- ১৯৯৩ : মন মানে না, কুঁচবরণ কন্যা, রক্তের স্বাদ, শক্তি, প্রথমা, তোমার রক্তে আমার সোহাগ, মায়ের আশীর্বাদ;
- ১৯৯৪ : তবু মনে রেখো, রক্তনদীর ধারা, তুমি যে আমার, সিনেমায় যেমন হয়;
- ১৯৯৫ : পতিব্রতা, লেডি ডাক্তার, ভাগ্যদেবতা ;
- ১৯৯৬ : ১৯শে এপ্রিল, জয় বিজয়, নাচ নাগিনী নাচরে;
- ১৯৯৭ : মহাবীর কৃষ্ণ, সবার উপরে মা, দামু, শ্রীমান ভূতনাথ, মনসাকন্যা, মাটির মানুষ, পিতা-মাতা-সন্তান, দশ নম্বর বাড়ী, তোমাকে চাই, পবিত্র পাপী;
- ১৯৯৮ : বাংলার বধূ, দাহ, জীবনতৃষ্ণা, কমলার বনবাস, নাগ নাগিনী, প্রাণের চেয়ে প্রিয়, শিমূল পারুল, শ্রীমান ৪২০, সুন্দরী; ১৯৯৯ : চিরদিনই তুমি যে আমার, শাঁখা সিঁদুরের দিব্যি, চাওয়া পাওয়া, প্রিয়জন, যুগাবতার লোকনাথ;
- ২০০০ : বসতির মেয়ে রাধা, আপন হল পর, চক্রব্যূহ, দেবাঞ্জলি, শত্রুতা, শ্বশুরবাড়ী জিন্দাবাদ;
- ২০০১ : একটু ভালবাসার জন্য, প্রতিবাদ, দাদাঠাকুর, প্রেম প্রতিজ্ঞা, সুদ আসল;
- ২০০২ : বাঙালীবাবু, বর কনে, মানুষ অমানুষ, প্রতিহিংসা;
- ২০০৩ : বউমার বনবাস, অর্জুন আমার নাম, কে আপন কে পর, মায়ের আঁচল, মেমসাহেব;
- ২০০৪ : সঙ্গী, আক্রোশ, বাদশা, কুয়াশা, পরিবার, প্রতিশোধ;
- ২০০৫ : স্বপ্ন, রাজু আঙ্কেল, শুধু ভালবাসা, দাদার আদেশ;
- ২০০৭ : কাকা নম্বর ওয়ান, ভালোবাসার দিব্যি, তুলকালাম;
- ২০০৮ : সত্যমেব জয়তে, ঘরজামাই, পার্টনার, লাল রঙের দুনিয়া;
- ২০০৯ : বদলা, যদি কাগজে লেখ নাম;
- ২০১০ : ঠিকানা রাজপথ।