গরমিল চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- এই চলচ্চিত্রটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এর কাহিনি অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নীরেন লাহিড়ী। এতে সংগীত পরিচালনা করেন নীরেন লাহিড়ী।
গল্পটিতে প্রাচীন ধর্মীয় আদর্শে বিশ্বাসী মাধব ঠাকুর তার জেদ বজায় রাখতে গিয়ে বড় মেয়ে মাধবীর (শ্রীলেখা) বিয়ে দেন সন্তোষ (জহর) নামে একটি মাতালের সাথে। মাধবের ছোট মেয়ে মালতী (শীলা) ভালোবাসে রবিকে। সব জেনেও মাধব জেদের বশে এক বয়স্ক জমিদারের সাথে মালতীর বিয়ের সম্বন্ধ করেন। বাবাকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ের আগে মালতী বাড়ি ছেড়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত মালতীর সাথে রবির বিয়ের মধ্য দিয়ে মাধবের শিক্ষা সম্পূর্ণ হয়।

গরমিল চলচ্চিত্র
- প্রযোজনা – চিত্রবাণী।
- কাহিনি— নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়।
- চিত্রনাট্য ও পরিচালনা- নীরেন লাহিড়ী।
- সংলাপ-নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, যোগেশ চৌধুরী।
- সংগীত পরিচালনা — কমল দাশগুপ্ত।
- আলোকচিত্র—অজয় কর ।
- শিল্প নির্দেশনা – তারক বসু।
- শব্দগ্রহণ — গৌর দাস।
- সম্পাদনা— সন্তোষ গঙ্গোপাধ্যায়।
- গীতিকার — রবীন্দ্রনাথ ঠাকুর, প্রণব রায়।
- নেপথ্য সংগীত— রবীন মজুমদার।
গরমিল চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
শ্রীলেখা, শীলা হালদার, ছবি বিশ্বাস, যোগেশ চৌধুরী, রবীন মজুমদার, রতীন বন্দ্যোপাধ্যায়, শ্যাম লাহা, সন্তোষ সিংহ, জহর গঙ্গোপাধ্যায়, ইন্দু মুখোপাধ্যায়, প্রভা দেবী, সুপ্রভা মুখোপাধ্যায়, শাস্তা বসু, কানু বন্দ্যোপাধ্যায়, নৃপতি চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, শৈলেন গঙ্গোপাধ্যায়।
গরমিল চলচ্চিত্রের কাহিনি—
প্রাচীন ধর্মীয় আদর্শে বিশ্বাসী মাধব ঠাকুর (যোগেশ) এবং আধুনিক ব্যবস্থাপনায় বিশ্বাসী মি. মুখার্জী (ছবি) ব্যক্তিগত জীবনে বন্ধু। মাধবের পুত্র যাদব (ইন্দু) এবং মুখার্জীর ছেলে রবির (রবীন) মধ্যে বন্ধুত্ব থাকলেও তারা নিজেদের বাবার মতের বিরুদ্ধে। মুখার্জীও এক সময় অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু নিজের কর্মশক্তির জোরে আজ অতুল ঐশ্বর্যের মালিক।
মাধব নিজের জেদ বজায় রাখতে গিয়ে বড় মেয়ে মাধবীর (শ্রীলেখা) বিয়ে দেন সন্তোষ (জহর) নামে একটি মাতালের সাথে। মাধবের ছোট মেয়ে মালতী (শীলা) ভালোবাসে রবিকে। সব জেনেও মাধব জেদের বশে মালতীর অন্যত্র বিয়ে ঠিক করেন, স্ত্রী, যাদব, এমনকী বন্ধু মুখার্জীর অনুরোধ মেনে রবির সাথে মেয়ের বিয়ে না দিয়ে এক বয়স্ক জমিদারের সাথে মালতীর বিয়ের সম্বন্ধ করেন।

মাধবীর প্রতিবাদেও তিনি কর্ণপাত করতে রাজি নন। বাবাকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ের আগে মালতী বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বরপক্ষ বিয়ে বানচাল করে দিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত মালতীর সাথে রবির বিয়ের মধ্য দিয়ে মাধবের শিক্ষা সম্পূর্ণ হয়। তৎকালীন সময়ে এই ছবি সমালোচকদের প্রশংসা অর্জন করে।
