চন্দ্রাবতী দেবী

চন্দ্রাবতী দেবীর  জন্ম মজঃফরপুর শহরে। প্রথাগত শিক্ষার শুরু ব্রাহ্মা বালিকা বিদ্যালয়ে। পরবর্তী কালে বেথুন কলেজেও পড়েছেন। সংগীত শিক্ষা পেয়েছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে। প্রথম চলচ্চিত্রাভিনয় শুরু করেন নির্বাক যুগে। মুভি প্রোডিউসার্স প্রযোজিত এবং বিমল পাল পরিচালিত পিয়ারী (১৯৩০) ছবিতে অভিনয় করেন।

 

চন্দ্রাবতী দেবী - বিংশ শতকের প্রথমার্ধের বাংলা অভিনেত্রী

 

চন্দ্রাবতী দেবী

সবাক যুগে প্রথম কাজ রাধা ফিল্ম প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত দক্ষযজ্ঞ (১৯৩৪) ছবিতে সতীর ভূমিকায়। দীর্ঘদিন নিউ থিয়েটার্সের সাথে যুক্ত চন্দ্রাবতী, দেবকী বসু, প্রমথেশ বড়ুয়া, নীতিন বসু, দীনেশরঞ্জন দাস, হেমচন্দ্র চন্দ্র, অমর মল্লিক প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন। পরবর্তী কালে ৫০ এবং ৬০ এর দশকে কাজ করেছেন অগ্রদূত, চিত্ত বসু, প্রেমেন্দ্র মিত্র, নীরেন লাহিড়ী, সুবোধ মিত্র, মধু বসু, অসিত সেন প্রভৃতি পরিচালকের সাথে।

চন্দ্রাবতী অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল মীরা (মীরাবাই, ১৯৩৩), চন্দ্রমুখী (দেবদাস, ১৯৩৫): বিজয়া (বিজয়া, ১৯৩৬), প্রভাবতী (দিদি, ১৯৩৭), অরুণা (দেশের মাটি, ১৯৩৮) শাস্তি (বড়দিদি, ১৯৩৯): সুমিত্রা (প্রতিশ্রুতি, ১৯৪১); ভারতী (পথের দাবী, ১৯৪৭); লাবণ্য (প্রতিবাদ, ১৯৪৮) বিমলা (দুর্গেশনন্দিনী, ১৯৫১); তপতী (সেতু, ১৯৫১); চিত্রলেখা (অগ্নিপরীক্ষা, ১৯৫৪), কমলের মা (রাইকমল, ১৯৫৫); চামেলী (কঙ্কাবতীর ঘাট, (১৯৫৫) ইত্যাদি।

সময় চলচ্চিত্র জীবনে প্রায় একশটি ছবিতে অভিনয়ের পাশাপাশি চারটি ছবিতে নেপথ্য সংগীতশিল্পী হিসাবেও কাজ করেছেন। সেগুলি হল বিজয়া, বড় দিদি, স্বামী স্ত্রী এবং শুকতারা। বাংলা ছবিতে কাজের সঙ্গে হিন্দী ছবিতেও অভিনয় করেছেন। তাঁর গাওয়া কয়েকটি গানের রেকর্ডও প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রী কঙ্কাবতী দেবী ছিলেন চন্দ্রাবতীর দিদি।

 

প্রকাশিত গ্রন্থ—

চন্দ্রাবতী দেবী বলছি।

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৩৩ মীরাবাই,
  • ১৯৩৪ দক্ষযজ্ঞ
  • ১৯৩৫ দেবদাস
  • ১৯৩৬ বিজয়া:
  • ১৯৩৭ দিদি,
  • ১৯৩৮ দেশের মাটি, অচিন প্রিয়া:
  • ১৯৩৯ বড়দিদি
  • ১৯৪০ স্বামী স্ত্রী. শুকতারা, রাজকুমারের নির্বাসন, নিমাই সন্ন্যাস:
  • ১৯৪১ কর্ণার্জুন, বিজয়িনী, প্রতিশ্রুতি, রাসপূর্ণিমা
  • ১৯৪২ ভীষ্ম
  • ১৯৪৩ প্রিয় বান্ধবী,
  • ১৯৪৫ দুই পুরুষ, ভাবীকাল, গৃহলক্ষ্মী:
  • ১৯৪৭ পথের দাবী, মন্দির, নার্স সিসি, ঝড়ের পরে
  • ১৯৪৮ প্রতিবাদ,
  • ১৯৪৯ রাঙামাটি, হেরফের, বিষ্ণুপ্রিয়া:
  • ১৯৫০ মাননও, যুগদেবতা,
  • ১৯৫১ দুর্গেশনন্দিনী, সেতু, স্পর্শমণি, আনন্দমঠ:
  • ১৯৫২ রাণী ভবানী, আবু হোসেন, রঘু ডাকাত, আলাদিন ও আশ্চর্য প্রদীপ;
  • ১৯৫৩ শেষের কবিতা:
  • ১৯৫৪ মনের ময়ূর, অগ্নিপরীক্ষা,
  • ১৯৫৫ রাইকমল, কঙ্কাবতীর ঘাট, ব্রতচারিণী, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ
  • ১৯৫৬ ভোলামাষ্টার, ভাদুড়ীমশাই, সাধনা, পরাধীন, একটি রাত, ত্রিযামা, চলাচল, রাজপথ, ছায়াসঙ্গিনী, সূর্যমুখী, পুত্রবধূ, ফল্গু. মা.. ধূলার ধরণী, আমার বৌ, লক্ষ হীরা:
  • ১৯৫৭ তাপসী, পৃথিবী আমারে চায়, তাসের ঘর, অভিষেক, হারানো সুর, শ্রীমতীর সংসার, মাধবীর জন্য, তমসা, পঞ্চতপা, চন্দ্রনাথ, পথে হল দেরী, অভয়ের বিয়ে, জীবন তৃষ্ণা, খেলা ভাঙার খেলা,
  • ১৯৫৮ পরশপাথর, ইন্দ্রাণী, লীলাবদ্ধ, মর্মবাণী:
  • ১৯৫৯ মরুতীর্থ হিংলাজ, বিচারক, শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, দীপ জ্বেলে যাই, শশীবাবুর সংসার, এ জহর সে জহর নয়, রাতের অন্ধকারে
  • ১৯৬০ রাজাসাজা, ইন্দ্রধনু, সখের চোর;
  • ১৯৬১ অর্ঘ্য
  • ১৯৬৪ কাঁটাতার
  • ১৯৬৫ রাজকন্যা,
  • ১৯৭১ ফরিয়াদ, জীবন জিজ্ঞাসা, আটাত্তর দিন পরে, জয়জয়ন্তী,
  • ১৯৭২ জীবন সৈকতে, নয়া মিছিল, ছিন্নপত্র
  • ১৯৭৩ আমি সিরাজের বেগম, অগ্নিভ্রমর, কায়াহীনের কাহিনী, বিজ্ঞান ও বিধাতা,
  • ১৯৭৪ রোদনভরা বসন্ত:
  • ১৯৭৭ প্রাণের ঠাকুর রামকৃষ্ণ,
  • ১৯৭৯ আমি রতন।

Leave a Comment