চাণক্য চলচ্চিত্র

চাণক্য চলচ্চিত্র নিয়ে আজকের আলোচনা। ছবিটি প্রযোজনা করেছিল কাজী ফিল্মস। চাণক্য ছবিটি পরিচালনা করেছিলেন শিশিরকুমার ভাদুরী।

চাণক্য চলচ্চিত্র

  • প্রযোজনা – কাজী ফিল্মস।
  • কাহিনি – দ্বিজেন্দ্রলাল রায় ।
  • পরিচালনা – শিশিরকুমার ভাদুরী।
  • সংগীত পরিচালনা – কৃষ্ণ হিসুরেশ দাস।
  • শব্দগ্রহণ — সময় বসু।
  • শিল্প নির্দেশনা – মনোরঞ্জন ভৌমিক।
  • সম্পাদনা – বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়।

অভিনয় :

শিশিরকুমার ভাদুড়ী, নরেশচন্দ্র মিত্র, বিশ্বনাথ ভাদুড়ী, অরুণ চট্টোপাধ্যায়, সিদ্ধেশ্বর গঙ্গোপাধ্যায়, অহীন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, রতীন বন্দ্যোপাধ্যায়, ফণীভূষণ মৌলিক, কৃষ্ণচন্দ্র দে, কানু বন্দ্যোপাধ্যায়, ইন্দু ভট্টাচার্য, কৃষ্ণধন মুখোপাধ্যায়, গঙ্গা ঘোষাল, নলিনী ঘোষ দস্তিদার, কঙ্কাবতী দেবী, রাজলক্ষ্মী দেবী, বীণা দত্ত, রাধারাণী দেবী, সুহাসিনী দেবী, শুক্তিধারা, মুক্তিধারা।

 

 

নেপথ্য সংগীত :

কৃষ্ণ দে, রাধারাণী দেবী, শুক্তিধারা, মুক্তিধারা।

 

কাহিনি:

ঐতিহাসিক কাহিনি অবলম্বনে এই ছবির কেন্দ্রীয় চরিত্র ব্রাহ্মণ সন্তান চাণক্য (শিশির)। পাটলিপুত্রের রাজা মহাপদ্মানন্দ (রতীন) আপন বৈমাত্রেয় ভাই এবং সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী চন্দ্রগুপ্তকে (বিশ্বনাথ) বঞ্চিত করে সিংহাসন দখল করেছেন। চন্দ্রগুপ্তর জননী মুরা (কঙ্কাবতী ও রাজলক্ষ্মী) কারাগারে বন্দী। রাজশ্যালক বাচালের (অরুণ) কুপরামর্শে সুরা, নারী, বিলাসে মত্ত রাজা। রাজ্যের সমস্ত শ্রেণির মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।

পৃথিবীজয়ী গ্রিক সম্রাট আলেকজান্দারের (ছবি) সেনাপতি সেলুকাস (অহীন্দ্র) তার সেনাবাহিনী নিয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থান করছেন। চন্দ্রগুপ্ত সেলুকাসের কাছ থেকে অস্ত্রবিদ্যার প্রয়োগ এবং সৈন্য চালনার শিক্ষা গ্রহণ করেন।

 

Google News চাণক্য চলচ্চিত্র
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চন্দ্রগুপ্ত হাতরাজ্য পুনরুদ্ধারের সঙ্কল্প নিয়ে চাণক্যের দ্বারস্থ হন এবং চাণক্যর কূটবুদ্ধির সাহায্যে পিতৃরাজ্য পুনরাধিকারে সমর্থ হন। গ্রিক সেনাপতি সেলুকাসও চন্দ্রগুপ্তর কাছে পরাজিত হন এবং কন্যা হেলেনের (বীণা) সাথে চন্দ্রগুপ্তর বিয়ে দেন। চাণকার কূটনীতির কাছে একদিকে রাজা নন্দ অন্যদিকে গ্রিক সেনাপতির পরাজয় ঘটে।

কবি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটক অবলম্বনে তৈরি এই ছবি নাটকটির মতো দর্শক সমাদর লাভ করে নি। এই ছবির শুটিং চলাকালীন মুবার ভূমিকায় অভিনেত্রী কঙ্কাবতী দেবীর মৃত্যু হয় ।

Leave a Comment