চিন্ময় রায় জন্ম কলকাতার ভবানীপুরে। কাশীপুর ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন। অর্থনীতিতে সাম্মানিক সহ স্নাতক হন। কিছুদিন দিল্লির একটি প্রকাশনা সংস্থায় চাকরি করেছেন। এক সময় নান্দীকার নাট্যসংস্থার সাথে যুক্ত ছিলেন। নান্দীকারের প্রাণপুরুষ অজিতেশ বন্দ্যোপাধ্যার পরিচালিত মঞ্জরী আমের মঞ্জুরী নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন।
পরবর্তী কালে বিভাস চক্রবর্তীর সাথে নান্দীকার থেকে বেরিয়ে থিয়েটার ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন।
চিন্ময় রায়
প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত গল্প হলেও সত্যি (১৯৬৬) ছবিতে। প্রধানত কৌতুক অভিনেতা চিন্ময় রায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন সত্যজিৎ রায়, তখন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর, দীনেন গুপ্ত, যাত্রিক, ইন্দর সেন, মঙ্গল চক্রবর্তী, পীযূষ বসু, অজিত লাহিড়ী, সলিল দত্ত, অজিত গঙ্গোপাধ্যায়, প্রভাত রায় সহ বহু পরিচালকের সাথে।
কৌতুক অভিনেতা হিসাবে ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়ের জুটির মতো জনপ্রিয় না হলেও রবি ঘোষ এবং চিন্ময় রায় জুটি ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র নৃপেন ( আপনজন, ১৯৬৮), জং বাহাদুর (সাগিনা মাহাতো, ১৯৭০), অমল (এখনই, ১৯৭১); উকিল (ধন্যি মেয়ে, ১৯৭১); ননীগোপাল (ননীগোপালের বিয়ে, ১৯৭৩), সিধু (বসন্ত বিলাপ, ১৯৭৩), সোনার দোকানের মালিক (ঠগিনী, ১৯৭৪), টেনিদা (চারমূর্তি, ১৯৭৮) ইত্যাদি।
পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজা সাহেব (১৯৮০) এবং চিত্রদূত পরিচালিত প্রেমের ফাঁদে (১৯৭৫) ছবির জন্য গান রচনার পাশাপাশি প্রেমের ফাঁদে ছবিটির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ রচনাও করেছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা কাহিনি অবলম্বনে চিন্ময় রায় পরিচালিত টেনিদা ছবিটি ২০১১ সালে মুক্তি পায়।
গ্রুপ থিয়েটার এবং চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে, যাত্রায় এবং দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন। উল্লেখ্য অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী। তাঁর লেখা স্মৃতিচারণ ‘যে জীবন ফড়িঙের’ সপ্তর্ষি থেকে প্রকাশিত হয়েছে।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৬৬ গল্প হলেও সত্যি,
- ১৯৬৭ চিড়িয়াখানা, হাটে বাজারে,
- ১৯৬৮ আপনজন,
- ১৯৬৯ নতুন পাতা, তিন ভুবনের পারে, গুপী গাইন ও বাঘা বাইন;
- ১৯৭০ সাগিনা মাহাতো, রূপসী, ননীগোপালের বিয়ে,
- ১৯৭১ ধন্যি মেয়ে, জননী, এখনই, প্রথম প্রতিশ্রুতি, আটাত্তর দিন পরে,
- ১৯৭২ আজকের নায়ক, ছায়াতীর, পিকনিক, পদিপিসীর বর্মি বাক্স,
- ১৯৭৩ নতুন দিনের আলো, বসন্ত বিলাপ, এক যে ছিল বাঘ, আঁধার পেরিয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, অগ্নিভ্রমর, ননীগোপালের বিয়ে, ১৯৭৪ শ্রাবণ সন্ধ্যা, ফুলেশ্বরী, সঙ্গিনী, সাধু যুধিষ্ঠিরের কড়চা, ঠগিনী, প্রান্তরেখা,
- ১৯৭৫ মৌচাক, শর্মিলা, ফুলু ঠাকুরমা, প্রেমের ফাঁদে, ছুটির ফাঁদে, রাগ অনুরাগ, স্বয়ংসিদ্ধা,
- ১৯৭৬ সুদূর নীহারিকা, মোহনবাগানের মেয়ে, আনন্দমেলা, অর্জুন, অসময়, নিধিরাম সর্দার, দম্পতি, চাদের কাছাকাছি, দুই বোন:
- ১৯৭৭ অমৃতের স্বাদ, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, প্রাণের ঠাকুর রামকৃষ্ণ,
- ১৯৭৮: রজনী, চারমূর্তি, স্ট্রাইকার, রেঞ্জার সাহেব, জটায়ু,
- ১৯৭৯ চামেলী মেমসাহেব, ব্রজবুলী, ঘটকালি, হীরে মাণিক, সমাধান, শুভ সংবাদ,
- ১৯৮০ পন্থীরাজ, সন্ধি, এই তো সংসার, ঘরের বাইরে ঘর, প্রিয়তমা, কালো চোখের তারা, রাজাসাহেব, বড় ভাই, অভি, ব্যাপিকা বিদায়:
- ১৯৮১ ওগো বধূ সুন্দরী, সুবর্ণ গোলক, সেই সুর, উপলব্ধি, পাহাড়ী ফুল,
- ১৯৮২ প্রতীক্ষা, মা ভবানী মা আমার, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রেয়সী, অমৃতকৃষ্ণের সন্ধানে, অপরূপা,
- ১৯৮৩ কাউকে বোলো না, দুটি পাতা, যিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ, এই ছিল মনে, অভিনয় নয়:
- ১৯৮৪ জয় পরাজয়, অমরগীতি, রাজেশ্বরী, সোরগোল:
- ১৯৮৫ সোনার সংসার, টগরী, দিদি।
- ১৯৮৬ শ্যাম সাহেব, উবশী, অচেনা মুখ, শাপমুক্তি, প্রেমবন্ধন:
- ১৯৮৭ সম্রাট সুন্দর অনুরোধ, আবীর, যার যে প্রিয়, দোলনচাপা:
- ১৯৮৮ প্রতিপক্ষ, কিডন্যাপ, অন্তরঙ্গ ওরা চারজন, অপরাধী, পুনর্মিলন, মধুবন:
- ১৯৮৯ ঝংকার, আমার শপথ,
- ১৯৯১ সাধারণ মেয়ে, কাগজের নৌকা, সিঁদুর, আনন্দ, আমার সাথী, অভাগিনী:
- ১৯৯২ মায়াবিনী,
- ১৯৯৩ দুরন্ত প্রেম, মন মানে না, তপস্যা,
- ১৯৯৪ রক্ত নদীর ধারা, লাল পান বিবি, তুমি যে আমার
- ১৯৯৬ নিখোঁজ, বনফুল,
- ১৯৯৭ জীবন যৌবন, ভালোবাসা, পবিত্র পাপী, গানে ভুবন ভরিয়ে দেবো;
- ১৯৯৮ সূর্যকন্যা, জামাই নম্বর ওয়ান:
- ২০০০ মধুর মিলন,
- ২০০১ বধু হলো বাইজী, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
- ২০০২ রাজাসাহেব, মানুষ অমানুষ, বাঙালীবাবু, একটু ছোঁয়া:
- ২০০৩ চোর ভগবান, মেজদিদি:
- ২০০৪ আমি যে তোমার, সিঁদুরের বন্ধন:
- ২০০৬ অগ্নিশপথ।
