দেবিকা মুখোপাধ্যায় । বাঙালী অভিনেত্রী

দেবিকা মুখোপাধ্যায় একজন বাঙালী অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

 

দেবিকা মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

দেবিকা মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষা ডাফ স্কুলে শুরু হলেও পরে বাগবাজার মালটিপারপাস স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেন। পরবর্তীকালে বেথুন কলেজে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখে অভিনয়ের সাথে যুক্ত হন।

প্রথম উল্লেখযোগ্য অভিনয় তপন সিংহ পরিচালিত বাঞ্ছারামের বাগান (১৯৮০) ছবিতে বাঞ্ছার নাতবৌ-এর ভূমিকায়। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় চব্বিশটি ছবিতে অভিনয় করেছেন।

 

দেবিকা মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে আছেন তপন সিংহ, নগাল সেন, অরুন্ধতী দেবী, অঞ্জন চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, সৈকত ভট্টাচার্য, বাবলু সুখেন দাস প্রভৃতি।

বাংলা ছাড়াও হিন্দী ছবিতে অভিনয়ের পাশাপাশি মঞ্চ, বেতারনাটিক, দুরদর্শন ধারাবাহিক, যাত্রাভিনয়েও অংশ নিয়েছেন। অঞ্জন চৌধুরী পরিচালিত ছোট বৌ (১৯৮৮) এবং সৈকত ভট্টাচার্য পরিচালিত দুলিয়া (১৯৮২) ছবি দুটির কেন্দ্রীয় চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছিল।

 

Google News দেবিকা মুখোপাধ্যায় । বাঙালী অভিনেত্রী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৮০ বাঞ্ছারামের বাগান:
  • ১৯৮১ ন্যায় অন্যায়,
  • ১৯৮২ আকালের সন্ধানে, আদালত ও একটি মেয়ে, ছুট, দুলিয়া, স্বর্ণমহল:
  • ১৯৮৪ আরোহী, দীপার প্রেম:
  • ১৯৮৫ সোনার সংসার।
  • ১৯৮৬ স্বর্গসুখ,
  • ১৯৮৭ আবীর, আপন ঘরে।
  • ১৯৮৮ ছোট বৌ, ফেরা, শুধু তোমারি:
  • ১৯৮৯ অঙ্গার, বান্ধবী
  • ১৯৯১ জীবন প্রদীপ, মান মর্যাদা, নজরবন্দী
  • ১৯৯৪ অতিক্রম:
  • ১৯৯৫ রঙীন বসন্ত:
  • ১৯৯৬ সিঁথির সিঁদুর,
  • ১৯৯৭ দশ নম্বর বাড়ী, প্রেমসঙ্গী
  • ২০১০ সুখের সংসার।

Leave a Comment