অনুরাধা রায়

অনুরাধা রায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। অনুরাধা রায় এর জন্ম কলকাতায়। রমেশ মিত্র গার্লস স্কুল থেকে উচ্চমাধ্যমিক এবং গোখেল কলেজ থেকে স্নাতক হন। অভিনেতা দেবরাজ রায় তার স্বামী। বাংলার ছোটপর্দায় ‘রাজেশ্বরী’ মেগা ধারাবাহিকে রানী রাসমণির ভূমিকায় তিনি নজর কাড়েন।

 

অনুরাধা রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অনুরাধা রায়

প্রধানত চরিত্রাভিনেত্রী হলেও জীবনের প্রথম ছবি অজয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত করোটি (১৯৮৮) ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। প্রসঙ্গত ঐ ছবির নায়ক ছিলেন তাঁর স্বামী দেবরাজ রায়।

 

 

প্রায় সত্তরটি ছবির অভিনেত্রী অনুরাধা কাজ করেছেন গুরু বাগচী, সুখেন দাস, শমিত ভঞ্জ, ইন্দর সেন, অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, বাবলু সমাদ্দার প্রভৃতি চলচ্চিত্রকারের সাথে।

তরুণ রায় প্রতিষ্ঠিত থিয়েটার সেন্টারে নিয়মিত নাট্যাভিনয় করেছেন। পেশাদার রঙ্গমঞ্চ ছাড়াও বেতার নাটক, টেলিফিল্ম, এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

চলচ্চিত্ৰপঞ্জি— —

  • ১৯৮৮ : করোটি, আঘাত;
  • ১৯৯০ : ভাঙাগড়া, রাজাবাদশা;
  • ১৯৯১ : মানমর্যাদা, দেবর;
  • ১৯৯২ : আপনপর, ইন্দ্রজিৎ, ধর্মযুদ্ধ;
  • ১৯৯৩ : মানসম্মান, অমর কাহিনী;
  • ১৯৯৪ : ধূসর গোধূলি, অমৃতের পুত্র, বিশ্বাস অবিশ্বাস, প্রত্যাঘাত, তুমি যে আমার;
  • ১৯৯৫ : সুখের আশা, সংসার সংগ্রাম, পতিব্রতা, নাগিনীকন্যা;
  • ১৯৯৬ : বনফুল, শূন্য থেকে শুরু, ঝিনুকমালা, বিয়ের ফুল;
  • ১৯৯৭ : নিষ্পাপ আসামী, মিত্তির বাড়ির ছোট বৌ, মায়ার বাঁধন, মাটির মানুষ;
  • ১৯৯৮ : আমার মা, চৌধুরী পরিবার, সিঁদুরের অধিকার;
  • ১৯৯৯ : সিঁদুর খেলা;
  • ২০০০ : ভালোবাসার ছোঁয়া, বন্ধন, আমাদের জননী, আমাদের সংসার, বিধাতার খেলা, হারজিৎ, রূপসী দোহাই তোমার, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, ত্রিশূল, উৎসব, মিস ইউনিভার্স;
  • ২০০১ . এটাই স্বৰ্গ, জামাইবাবু জিন্দাবাদ, প্রেমশক্তি, সুদ আসল;
  • ২০০২ : একটুকু ছোঁয়া, মানুষ অমানুষ, প্রতিহিংসা;
  • ২০০৩ : অন্ধ প্রেম, অর্জুন আমার নাম, বৌমার বনবাস;
  • ২০০৪ : ক্রীতদাস, কুয়াশা, রাম লক্ষ্মণ, সমুদ্রসাক্ষী;
  • ২০০৫ : নাগর দোলা;
  • ২০০৬ : বিবর;
  • ২০০৭ : সঙ্ঘর্ষ, রুদ্র দা ফায়ার, মহাগুরু, শুধু তোমার জন্য;
  • ২০০৯ : চাঁদনী;
  • ২০১০ : কিছু চাওয়া কিছু পাওয়া ।

 

Leave a Comment