কবিতা কৃষ্ণমূর্তির জন্ম দিক্সিতে একটি তামিল পরিবারে। ছোটবেলা থেকেই সংগীতে আগ্রহী। নিকট আত্মীয় এক বাঙালি মহিলার কাছে রবীন্দ্র সংগীত শিক্ষার শুরু। পরবর্তী কালে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন বলরাম পুরীর কাছে। বোম্বের সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক কবিতা ১৯৮০ সালে প্রথম একটি হিন্দী ছবিতে নেপথ্য গায়িকা হিসাবে কাজ করেন। ছবির নাম ‘মাঙ ভরো সাজনা’।
কবিতা কৃষ্ণমূর্তি

বাংলা ছবিতে প্রথম কাজ বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত একান্ত আপন (১৯৮৭) ছবিতে। ছবিটির সংগীত পরিচালক ছিলেন রাহুল দেববর্মণ। এখনও পর্যন্ত ১৫০টির বেশি বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে বাপী লাহিড়ী, স্বপন চক্রবর্তী, বাবুল বসু, রবীন্দ্র জৈন, অজয় দাস, মৃণাল বন্দ্যোপাধ্যায়, ভূপেন হাজারিকা, রকেট মণ্ডল প্রভৃতি সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন।
জটিলেশ্বর মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, অমল শূর, গৌতম-সুস্মিত, প্রিয় চট্টোপাধ্যায় প্রভৃতি গীতিকারের গানে কণ্ঠ দিয়েছেন। বাংলা, হিন্দী ছাড়াও আরও কয়েকটি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ দিয়ে সম্মান জানায়।

চলচ্চিত্র পঞ্জি —
- ১৯৮৭ একান্ত আপন;
- ১৯৮৮ ছোটো বউ, ওরা চারজন, সুরের আকাশে,
- ১৯৮৯ আমার তুমি, অমর প্রেম, চোখের আলোয়, মর্যাদা, মনে মনে, প্রণমি তোমায়, তুফান,
- ১৯৯০ ভাগ্যলিপি, ভাঙাগড়া, চক্রান্ত, দেবতা, মহাজন, মানদণ্ড, মনময়ূরী, ন্যায়, আমার সাথী, আকাঙ্ক্ষা, আনন্দ, অন্তরের ভালবাসা, বৌরাণী, বিধিলিপি, বিধির বিধান, কথা দিলাম, নজরবন্দী, পতি পরম গুরু, সাধারণ মেয়ে, শুভ কামনা, ঠিকানা,
- ১৯৯২ অধিকার, অনুতাপ, আপন পর, বাহাদুর, ধর্মযুদ্ধ, গুঞ্জন, মা, মহাশয়, মায়াবিনী, নতুন সংসার, পিতৃঋণ, প্রথম দেখা, প্রেম, প্রিয়া, শয়তান, শেষ বিদায়:
- ১৯৯৩ অনুভব, অতিথি শিল্পী, বধু দালাল, দান প্রতিদান, দুরস্ত প্রেম, ঘর সংসার, মায়া মমতা, মন মানে না, ফিরে পাওয়া, প্রেমী, পুরস্কার, সম্পর্ক, শক্তি, শঙ্কা, অাগুলি, সুখের স্বর্গ,
- ১৯৯৪ বিদ্রোহিনী, ধূসর গোধূলি, কালপুরুষ, কথা ছিল, লাল পান বিবি, ফিরিয়ে দাও, প্রত্যাঘাত, রাজার রাজা, রক্ত নদীর ধারা. সাগর, তবু মনে রেখো, তুমি যে আমার,
- ১৯৯৫ আবির্ভাব, অন্তরাত্মা, ভাগ্য-দেবতা, বৌমণি, জীবন যোদ্ধা, কেঁচো খুঁড়তে কেউটে, কুমারী মা, প্রেম সংঘাত, প্রেমসঙ্গী, রাখাল রাজা, সংঘর্ষ, শেষ প্রতীক্ষা, সুখের আশা, উজান:
- ১৯৯৬ বেয়াদপ জয় বিজয়, লাঠি, মহান, মিস মৈত্রেয়ী, ত্রিধারা
- ১৯৯৭ ভালবাসা, বৌঠান, যোদ্ধা, জয়ী, নিষ্পাপ আসামী, প্রেমসী, সপ্তমী, সর্বজয়া, স্বামী কেন আসামী,
- ১৯৯৮ আমার মা, অপরাজিতা, হঠাৎ বৃষ্টি, হিংসা, মেয়েরা মানুষ, প্রাণের চেয়ে প্রিয়, পুত্রবধূ,
- ১৯৯৯ সত্যম শিবম সুন্দরম, স্বপ্ন নিয়ে, দাবিদার, স্বামীর ঘর, চেনা অচেনা, সিঁদুর খেলা, সেই তো আবার কাছে এলে, রাজদণ্ড, ২০০০ পরিচয়, আমাদের সংসার, কুলাঙ্গার, শেষ ঠিকানা, ত্রিশূল, আয়নাতে,
- ২০০১ মাস্টারমশাই, ধর্ম অধর্ম, বিচার চাই, হারজিৎ, প্রেমশক্তি:
- ২০০২ বরকনে, দেশ, স্ত্রীর মর্যাদা,
- ২০০৩ বিশ্বাসঘাতক, বউমার বনবাস, চুপিচুপি, আদরণীয়, সন্ত্রাস, চাম্পিয়ন, কে আপন কে পর, শর্বরী:
- ২০০৪ আক্রোশ, শেষ আশ্রয়, সিঁদুরের বন্ধন।