কিছুক্ষণ চলচ্চিত্র

কিছুক্ষণ চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অরবিন্দ মুখোপাধ্যায় । এতে সংগীত পরিচালনা করেছেন নচিকেতা ঘোষ। এতে অভিনয় করেছেন অরুন্ধতী দেবী, অসীমকুমার, শোভা সেন, জীবেন বসু, গঙ্গাপদ বসু, শিশির বটব্যাল, সুনীত মুখার্জী প্রমুখ।

 

কিছুক্ষণ চলচ্চিত্র

  • প্রযোজনা – সানরাইজ ফিল্মস।
  • চিত্রনাট্য ও পরিচালনা – অরবিন্দ মুখোপাধ্যায়
  • কাহিনি ও সংলাপ – বনফুল।
  • সংগীত পরিচালনা – নচিকেতা ঘোষ।
  • চিত্রগ্রহণ – বিজয় ঘোষ।
  • শিল্প নির্দেশনা—সুধীর খান।
  • সম্পাদনা – সন্তোষ গঙ্গোপাধ্যায়।
  • শব্দগ্রহণ – জাগ্রাথ চট্টোপাধ্যায়, শ্যামসুন্দর ঘোষ, অবনী চট্টোপাধ্যায়, দেবেশ ঘোষ।
  • গীত রচনা শৈলেন রায়, অরবিন্দ মুখোপাধ্যায়।
  • নেপথ্য কণ্ঠ— হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র।

কিছুক্ষণ চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —

অরুন্ধতী দেবী, অসীমকুমার, শোভা সেন, জীবেন বসু, গঙ্গাপদ বসু, শিশির বটব্যাল, সুনীত মুখার্জী, নিভাননী দেবী, হেমাঙ্গিনী দেবী, কেষ্ট দাস, টুনটুন।

 

 

কিছুক্ষণ চলচ্চিত্রের কাহিনি –

সুবিমল (অসীমকুমার) মেডিক্যাল কলেজের হাউস সার্জন। দেশের বাড়ি থেকে কলকাতা যাওয়ার পথে তার নিকটবর্তী রেল স্টেশন পাঁচরা গিয়ে এক আশ্চর্য ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে। স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেন সিগনাল না পেয়ে দাঁড়িয়ে, সেই ট্রেনের যাত্রীদের অনেকের সাথেই তার পরিচয় হয়। এই মানুষদের মধ্যকার লোভ, মহত্ত্ব, উদারতা, নীচতা ইত্যাদির মধ্য দিয়ে মানুষগুলির মনের পরিচয় পায়, এমনকী এই মানুষদের সাহায্য করতে গিয়ে তাকে আহত হতে হয়।

তার পরিচয় হয় মার্থার (অরুন্ধতী)। মার্থার মধ্যে সে এক উদার নারী মনের পরিচয় পায়, মার্থাও সুবিমলের উদার মনের পরিচয় পেয়ে তার প্রতি আকৃষ্ট হয়, দুজনের ভবিষ্যৎ মিলনের ইঙ্গিত এবং গ্রীন সিগনাল পেয়ে ট্রেন ছাড়ার মধ্য দিয়ে ছবির সমাপ্তি।

অরবিন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন নিউ থিয়েটার্স, এম. পি. স্টুডিওতে সহকারী হিসাবে কাজ করেছেন। স্বাধীন পরিচালক হিসাবে প্রথম ছবিটিতেই চলচ্চিত্র ভাষার প্রয়োগে তার মুনশিয়া পরিচয় দেওয়ার পাশাপাশি রীল টাইম এবং রীয়েল টাইমকে কাছাকাছি আনার একটি পরীক্ষা করেন।

প্রায় দু’ঘণ্টার এই ছবিতে তিনি রেল স্টেশনের কয়েক ঘণ্টার একটি ছবি এঁকেছেন অসাধারণ দক্ষতায়। ছবিটি তৎকালীন সময়ে সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিক সাফল্য পায় নি।

 

Google News কিছুক্ষণ চলচ্চিত্র
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চিত্রনাট্য —

ছবির চিত্রনাট্য বৈশাখী পত্রিকায় (১ম বর্ষ, ২য় সংখ্যা, ১৪০৮) প্রকাশিত হয়।

Leave a Comment