ছায়া দেবী জন্ম ভাগলপুরে। প্রথাগত শিক্ষার শুরু সেখানেই। ভাগলপুরে মোক্ষদা গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করে দিল্লির ইন্দ্রপ্রস্থ গার্লস কলেজে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখেই কলকাতায় আসেন। সংগীত শিক্ষা কৃষ্ণচন্দ্র দে এবং দামোদর মিশ্রর কাছে।
ছায়া দেবী
অভিনেত্রী হিসাবে প্রথম কাজ ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত পথের শেষে (১৯৩৬) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় দুশোটি ছবিতে অভিনয় করেছেন।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল কল্যাণী (সোনার সংসার, ১৯৩৬), সত্যভামা (প্রভাস মিলন, ১৯৩৭), শেফালী (হাল বাংলা, ১৯৩৮) লক্ষ্মী (বিদ্যাপতি, ১৯৩৮), করুণা (রিক্তা, ১৯৩৯) দেবযানী (দেবযানী, ১৯৩৯), লিলি (স্বামী স্ত্রী, ১৯৪০); নির্মলা (প্রতিশোধ, ১৯৪১), মায়া (অভয়ের বিয়ে, ১৯৪২), মিসেস বাসু (সাত পাকে বাঁধা, ১৯৬৩), আনন্দময়ী (আপনজন, ১৯৬৮), নায়িকার মা (রাজকুমারী, ১৯৭০), পলিপিসি (পদিপিসীর বর্মি বাক্স, ১৯৭২) সুবাস (হারমোনিয়াম, ১৯৭৬) ইত্যাদি। শেষ অভিনয় রাম মুখোপাধ্যায় পরিচালিত তোমার রক্তে আমার সোহাগ (১৯৯৩) ছবিতে।
যেসব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, দেবকী বসু, হরি ভঞ্জ, ফণী বর্মা, সতু সেন, সুশীল মজুমদার, মৃণাল সেন, তপন সিংহ, অগ্রদূত, মধু বসু, অজয় কর প্রভৃতি। নির্জন সৈকতে (১৯৬৩) ছবিতে সোনির ভূমিকায় উল্লেখযোগ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর যৌথ পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে চোদ্দটি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন। বাংলা ছাড়াও হিন্দী এবং তামিল ছবিতে অভিনয় করেছেন। ছায়া দেবীর অভিনয় জীবনের পঞ্চাশ বছরে ক্যালকাটা ফিল্ম ইনস্টিটিউট তাঁকে সংবর্ধনা আপন করে।
চলচ্চিত্রপঞ্জি:
- ১৯৩৬ পথের শেষে, সোনার সংসার, রজনী
- ১৯৩৭ ছিন্নহার, প্রভাস মিলন, রাঙা বৌ:
- ১৯৩৮ বিদ্যাপতি, বেকার নাশন, খনা, হাল বাংলা
- ১৯৩৯ জনকনন্দিনী, যাদের ধন, হারজিৎ, রিক্তা, দেবযানী, চাণকা, বামনাবতার,
- ১৯৪০ স্বামী স্ত্রী, অমরগীতি
- ১৯৪১ প্রতিশোধ, শ্রীরাধা:
- ১৯৪২ অভয়ের বিয়ে, জীবন সঙ্গিনী, চৌরঙ্গী, পতিব্রতা,
- ১৯৪৪ বিদেশিনী, সমাজ:
- ১৯৪৫ বন্দিতা, শ্রীদুর্গা,
- ১৯৪৭ ঝড়ের পর, বর্মার পথে;
- ১৯৪৮ বিশ বছর আগে, অনির্বাণ, মনে ছিল আশা, ধাত্রী দেবতা
- ১৯৪৯ অভিমান, হেরফের, আভিজাত্য, কুয়াশা, ইন্দ্রনাথ
- ১৯৫০ শ্রীতুলসীদাস, অপবাদ, জিপসী মেয়ে, সতী সীমন্তিনী:
- ১৯৫১ মিনতি, সুনন্দার বিয়ে, বিপ্লবী ক্ষুদিরাম, রত্নদীপ
- ১৯৫২ রাত্রির তপস্যা, মধুরাত্রি, মন্দির, শ্যামলী:
- ১৯৫৩ চিরন্তনী, রাখী,
- ১৯৫৪ মা ও ছেলে, ভাঙাগড়া,
- ১৯৫৫ সাঁঝের প্রদীপ, দত্তক, রাতভোর, ব্রতচারিণী
- ১৯৫৬ সতী অহল্যা, সাহেব বিবি গোলাম, সাধনা, হে মহামানব, শঙ্করনারায়ণ ব্যাঙ্ক, ত্রিযামা, রাজপথ, শুভলগ্ন, দানের মর্য্যাদা ১৯৫৭ শেষ পরিচয়, বড়দিদি।
- ১৯৫৮ শ্ৰীশ্ৰীমা, বাঘাযতীন, মর্মবাণী
- ১৯৫৯ শ্রীরাধা, ভ্রান্তি, গলি থেকে রাজপথ, শুভবিবাহ,
- ১৯৬০ শহরের ইতিকথা
- ১৯৬১ মানিক, সাধক কমলাকান্ত অগ্নিসংস্কার, স্বয়ম্বরা, পঙ্কতিলক, সপ্তপদী,
- ১৯৬২ বিপাশা, কাচের স্বর্গ, সঞ্চারিণী, অতল জলের আহ্বান, অগ্নিশিখা, দাদাঠাকুর, রক্তপলাশ,
- ১৯৬৩ অবশেষে, নিশীথে, সাত পাকে বাঁধা, নির্জন সৈকতে, শেষ প্রহর, ন্যায়দণ্ড, উত্তর ফাল্গুনী, দেয়ানেরা, কাঞ্চনকন্যা, বর্ণালী,
- ১৯৬৪ বিভাস, নতুন তীর্থ, আরোহী,
- ১৯৬৫ থানা থেকে আসছি, অন্তরাল, রাজা রামমোহন, সূর্যতপা, মুখুজ্যে পরিবার, একই অঙ্গে এত রূপ,
- ১৯৬৬ মণিহার, কাঁচ কাটা হীরে, পাগল ঠাকুর, হারানো প্রেম, গল্প হলেও সত্যি,
- ১৯৬৭ আকাশ ছোঁয়া, মহাশ্বেতা, এন্টনী ফিরিঙ্গী, হাটে বাজারে, অজানা শপথ, কেদার রাজা,
- ১৯৬৮ চারণকবি মুকুন্দদাস, বাঘিনী, আপনজন,
- ১৯৬৯ সাবরমতী, পিতাপুত্র, পরিণীতা, চেনা অচেনা, আঁধার সূর্য, মন নিয়ে, মা ও মেয়ে, আরোগ্য নিকেতন, বালক গদাধর, প্রতিদান,
- ১৯৭০ কলঙ্কিত নায়ক মুক্তিজ্ঞান, প্রথম কদম ফুল, দুটি মন, মেঘকালো, রাজকুমারী;
- ১৯৭১ কুহেলি,
- ১৯৭২ শেষ পর্ব, পদিপিসীর বর্মি বাক্স, হার মানা হার,
- ১৯৭৩ শেষ পৃষ্ঠায় দেখুন, রৌদ্রছায়া,
- ১৯৭৪ আলোর ঠিকানা, দেবী চৌধুরাণী, সুজাতা,
- ১৯৭৫ নগর দর্পণে, কাজললতা,
- ১৯৭৬ হারমোনিয়াম, মোমবাতি, সেই চোখ;
- ১৯৭৭ রাজবংশ, প্রতিশ্রুতি, বাবা তারকনাথ, এক যে ছিল দেশ, ফুলশয্যা, জাল সন্ন্যাসী, এই পৃথিবীর পান্থনিবাস, প্রতিমা, প্রক্সি, ১৯৭৮ রজনী, প্রণয় পাশা, নদী থেকে সাগরে, সিংহদুয়ার, করুণাময়ী, ধনরাজ তামাং, মান অভিমান,
- ১৯৭৯ ব্রজবুলী, অরুণ বরুণ কিরণমালা, নব দিগন্ত, মাদার, সমাধান,
- ১৯৮০ রাজনন্দিনী, আরো একজন, বন্ধন,
- ১৯৮১ মানিকচান, সুবর্ণলতা, সূর্যসাক্ষী, ন্যায় অন্যায়, কলঙ্কিনী,
- ১৯৮২ পিপাসা, সমর্পণ, রাজবধু, বন্দিনী কমলা, ফয়সালা,
- ১৯৮৩ চেনা অচেনা, অগ্রদানী, শৃঙ্খল,
- ১৯৮৪ দীপার প্রেম, প্রায়শ্চিত্ত, সীমন্তরাগ, লালগোলাপ, রাশিফল,
- ১৯৮৫ হুলুস্থুল, দিদি:
- ১৯৮৬ কেনারাম বেচারাম;
- ১৯৮৭ আপন ঘরে, প্রতিকার, স্বর্ণময়ীর ঠিকানা,
- ১৯৮৮ বোবা সানাই,
- ১৯৯৩ তোমার রক্তে আমার সোহাগ।

