জয়নারায়ণ মুখোপাধ্যায় এর জন্ম বিহারের কাটিহারে। কলকাতা টাউন স্কুল থেকে ম্যাট্রিক এবং সেন্ট্রাল কলেজ থেকে আই. এ. পাস করেন, বি.এ. পড়ার জন্য রিপন কলেজে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখেই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন।
জয়নারায়ণ মুখোপাধ্যায়
প্রথম চলচ্চিত্রাভিনয় ম্যাডান থিয়েটার্স প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত নির্বাক বিষবৃক্ষ (১৯২২) ছবিতে। নির্বাক যুগে আটটি ছবিতে অভিনয় করেন। সবাক যুগে প্রথম কাজ জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত জোর বরাত (১৯৩১) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় সত্তরটি ছবিতে অভিনয় করেছেন।
জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ছাড়াও কাজ করেছেন। জ্যোতিষ মুখোপাধ্যায়, প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়, শিশির ভাদুড়ী, তিনকড়ি চক্রবর্তী, সুশীল মজুমদার, সতু সেন, ফণী বর্মা, প্রেমেন্দ্র মিত্র, অগ্রদূত, মানু সেন, নীরেন লাহিড়ী, সুকুমার দাশগুপ্ত, পিনাকী মুখোপাধ্যায়, মধু বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রভৃতি পরিচালকের সাথে।
চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি নিয়মিত পেশাদার রঙ্গমঞ্চে অভিনয় করেছেন।

চলচ্চিত্রপঞ্জি:
- ১৯২২ বিষবৃক্ষ
- ১৯২৭ দুর্গেশনন্দিনী,
- ১৯২৮ শাস্তি কি শান্তি,
- ১৯২৯ রজনী, যুগলাঙ্গুরীয়, ইন্দিরা,
- ১৯৩০ রাধারাণী মৃণালিনী:
- ১৯৩১ জোর বরাত, ঋষির প্রেম, প্রহ্লাদ,
- ১৯৩২ বিষ্ণুমায়া
- ১৯৩৩ সাবিত্রী
- ১৯৩৪ ধ্রুব, তরুণী, তুলসীদাস,
- ১৯৩৫ পায়ের ধূলো,
- ১৯৩৬ পথের শেষে, টকী অব টকীজ, হারানিধি, মুক্তিস্নান, ইস্পস্টার,
- ১৯৩৮ রেশমী রুমাল,
- ১৯৩৯ জনকনন্দিনী, নরনারায়ণ,
- ১৯৪১ শকুন্তলা,
- ১৯৪২ ভীষ্ম:
- ১৯৪৩ অভিসার;
- ১৯৪৭ নতুন খবর,
- ১৯৪৮ সমাপিকা,
- ১৯৪৯ তিলোত্তমা, পরশপাথর, কুয়াশা,
- ১৯৫০ সঞ্চালী, বানপ্রস্থ, দিগ্ভ্রান্ত,
- ১৯৫১ রূপান্তর;
- ১৯৫২ শুভনা;
- ১৯৫৩ শ্রীকৃষ্ণলীলা,
- ১৯৫৪ ভক্ত বিশ্বমঙ্গল, ওরা থাকে ওধারে, সতীর দেহত্যাগ, বিক্রম উকশী, মরণের পরে, সদানন্দের মেলা, অমর প্রেম, জয়দেব, ১৯৫৫ শ্রীকৃষ্ণ সুদামা, বিধিলিপি, কালিন্দী,
- ১৯৫৬ ভোলামাষ্টার, অসবর্ণা,
- ১৯৫৭ হারজিৎ, আমি বড় হাবো, দাতা কর্ণ,
- ১৯৫৮ কংস,
- ১৯৫৯ শ্রীরাধা,
- ১৯৬০ হাত বাড়ালেই বন্ধু, নদের নিমাই,
- ১৯৬১ পঙ্কতিলক. দুই ভাই, শিউলিবাড়ি, খনা, কাজল,
- ১৯৬২ দেয়ানেয়া;
- ১৯৬৩ পাগল ঠাকুর, পাড়ি, জোড়াদীঘির চৌধুরী পরিবার,
- ১৯৬৭ অজানা শপথ, কেদার রাজা।
