চিত্রগ্রাহক দেওজীভাই পাধিয়ার

দেওজীভাই পাধিয়ার এর জন্ম গুজরাটের ভাবনগরে। প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই চিত্রপরিচালক মোহন সিং-এর সাথে স্বরাজ কা সিপাহী (১৯৩৭) নামক হিন্দী ছবিতে সহকারী হিসেবে কাজ করেন। হিন্দী ছাড়াও কয়েকটি তামিল, তেলুগু ছবিতেও চিত্রগ্রহণের কাজ করেছেন।

 

 

চিত্রগ্রাহক দেওজীভাই পাধিয়ার

 

স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম বাংলা ছবি সতীশ দাশগুপ্ত ও দিগম্বর চট্টোপাধ্যায় পরিচালিত পথের দাবী (১৯৪৭), ১৯৪৭-৮৮ পর্যন্ত পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে একচল্লিশটি ছবিতে চিত্রগ্রাহক হিসাবে যেসব উল্লেখযোগ্য পরিচালকদের সাথে কাজ করেছেন তাঁরা হলেন নীরেন লাহিড়ী, দেবকী বসু, সুশীল মজুমদার, বিকাশ রায়, নির্মল দে, অজয় কর প্রভৃতি।

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি—

  • অভিশপ্ত (১৯৫১)
  • অর্ঘ্য (পূজারিণী, দুই বিঘা জমি, অভিসার, পুরাতন ভৃত্য) (১৯৬১)
  • অর্দ্ধাঙ্গিনী (১৯৫৫)
  • আকাশপ্রদীপ (১৯৬৩)
  • আজ সন্ধ্যায় (১৯৫৪)
  • আশায় বাঁধিনু ঘর (১৯৬১)
  • এ জহর সে জহর নয় (১৯৫৯)
  • এক টুকরো আগুন (১৯৬৩)
  • কাঞ্চন-কন্যা (১৯৬৩)
  • কাঞ্চনরঙ্গ (১৯৬৪)
  • চন্দ্রশেখর (১৯৪৭)
  • দর্পচূর্ণ (১৯৫২)
  • দু’জনায় (১৯৫৫)
  • নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে (১৯৫৯)
  • নিষিদ্ধ ফল (১৯৫৫)
  • নিষ্কৃতি (১৯৫৩)
  • নৌকাবিলাস (১৯৫৯)
  • পথের দাবী (১৯৪৭)
  • বউঠাকুরাণীর হাট (১৯৫৩)
  • বাঁকা লেখা (১৯৪৮)
  • বাঁশের কেল্লা (১৯৫৩)
  • বৌদি (১৯৬৮)
  • ভুলের শেষে (১৯৫২)
  • মধুবন (১৯৮৮)
  • মহিলা মহল (১৯৫৪)
  • মানিক (১৯৬১)
  • মায়ার সংসার (১৯৬২)
  • রত্নদীপ (১৯৫১)
  • শঙ্খবাণী (১৯৫১)
  • শশীবাবুর সংসার (১৯৫৯)
  • শহরের ইতিকথা (১৯৬০)
  • শাপমোচন (১৯৫৫)
  • শুভ বিবাহ (১৯৫৯)
  • শেষ পরিচয় (১৯৫৭)
  • শেষ পর্য্যন্ত (১৯৬০)
  • ষোড়শী (১৯৫৪)
  • সঞ্চালী (১৯৫০)
  • সাধারণ মেয়ে (১৯৪৮)
  • সিঁদূর (১৯৫৭)
  • সূর্যস্নান (১৯৬২)
  • সূর্য্যমুখী (১৯৫৬)
  • স্বামী (১৯৪৯)

 

প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র – পথের দাবী (১৯৪৭)

উল্লেখযোগ্য চলচ্চিত্র – সাধারণ মেয়ে, বাঁশের কেল্লা, রত্নদীপ, বৌ ঠাকুরাণীর হাট, আজ সন্ধ্যায়, এ জহর সে জহর নয়, শেষ পর্য্যন্ত

শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র – মধুবন (১৯৮৮)

অন্যান্য তথ্য –

পাঁচ দশকের চলচ্চিত্রজীবনে ৪১টি ছবির চিত্রগ্রাহক ছিলেন তিনি।
চিত্রপরিচালক মোহন সিং-এর সঙ্গে ‘স্বরাজ কা সিপাহী’ (হিন্দি, ১৯৩৭) ছবিতে সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।
পরবর্তী সময়ে নীরেন লাহিড়ী, দেবকী বসু, সুশীল মজুমদার, বিকাশ রায়, নির্মল দে, অজয় কর প্রমুখ পরিচালকদের ছবিতে তিনি কাজ করেছেন।
বাংলা ও হিন্দি ছাড়া তামিল, তেলুগু ইত্যাদি ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি।

 

 

Leave a Comment