দ্বিজেন্দ্রলাল রায় । বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা

দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি নাট্যকার ও সংগীত স্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগরে। পরিবারে সংগীতের আবহাওয়ায় বড় হয়েছেন এবং অল্প বয়সেই সংগীত শিক্ষায় পারদর্শিতা লাভ করেন। ইংরাজি সাহিত্যে এম. এ. পাস করার পর কিছুদিন শিক্ষকতা করেছেন। পরবর্তী সময়ে কৃষিবিদ্যায় উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বিলেত যান। বিলেতে থাকাকালীন রঙ্গালয়ের প্রতি হন। দেশে ফিরে চাকরির সঙ্গে থিয়েটারের সাথেও যুক্ত হন প্রধানত নাট্যকার হিসাবে। বাংলা নাটকের স্বর্ণযুগে তাঁর লেখা বহু মঞ্চসফল নাটক গিরিশ ঘোষকেও মুগ্ধ করেছিল।

 

দ্বিজেন্দ্রলাল রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান 

 

দ্বিজেন্দ্রলাল রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

তাঁর লেখা নাটক অবলম্বনে প্রথম চলচ্চিত্র নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত পুনর্জন্ম (১৯৩২)। তাঁর লেখা কাহিনি অবলম্বনে আরও তিনটি চলচ্চিত্র বিরহ (১৯৩৫), পরপারে (১৯৩৬) এবং চাণক্য (১৯৩৯) নির্মিত হয় এবং পরিচালনা করেন। যথাক্রমে তিনকড়ি চক্রবর্তী, যতীন দাস এবং শিশিরকুমার ভাদুড়ী।

 

দ্বিজেন্দ্রলাল রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান 

 

দ্বিজেন্দ্রলালের গান প্রথম ব্যবহৃত হয় তাঁরই লেখা কাহিনি অবলম্বনে নির্মিত পরপারে ছবিতে। এখনও পর্যন্ত মোট ১৮টি ছবিতে তাঁর লেখা গান ব্যবহৃত হয়েছে। শিশির ভাদুড়ী, পিনাকী মুখোপাধ্যায়, পীযূষ বসু, তরুণ মজুমদার, নব্যেন্দু চট্টোপাধ্যায়, অরবিন্দ মুখোপাধ্যায়, নৃপেন গঙ্গোপাধ্যায়, অগ্রদূত ছাড়াও আরও অনেক পরিচালক তাঁর লেখা গান ছবিতে ব্যবহার করেছেন।

দ্বিজেন্দ্রলালের লেখা চাণক্য নাটক অবলম্বনে শিশিরকুমার চলচ্চিত্র নির্মাণ করলেও সীতা (১৯৩৩) চলচ্চিত্র নির্মাণ করার সময় শিশিরকুমার যোগেশচন্দ্র চৌধুরীর লেখা কাহিনি অবলম্বন করে ছবিটি নির্মাণ করেছিলেন। যদিও দ্বিজেন্দ্রলালের ‘সীতা’ শিশির ভাদুড়ীর নির্দেশনায় ১৯২৩ সালে মঞ্চস্থ হয়েছিল এবং নাটকটি তৎকালীন সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল।

 

Google News দ্বিজেন্দ্রলাল রায় । বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৩০ পুনর্জন্ম
  • ১৯৩৫ বিরহ
  • ১৯৩৬ পরপারে
  • ১৯৩১ চাণক্য
  • ১৯৬৪ আরোহী
  • ১৯৬৬ সুভাষচন্দ্র
  • ১৯৬৭ বালিকা বধূ, মহাশ্বেতা
  • ১৯৭০ দেশবন্ধু চিত্তরঞ্জন
  • ১৯৭১ মহাবিপ্লবী অরবিন্দ
  • ১৯৭২ আলো আমার আলো
  • ১৯৭৩ অচেনা অতিথি
  • ১৯৭৫ রানুর প্রথম ভাগ, অগ্নীশ্বর
  • ১৯৭৯ নবদিগন্ত
  • ১৯৮১ ফাদার, সূর্যমুখী :
  • ১৯৮৫ যোগ বিযোগ,
  • ১৯৮৮ ভোম্বল সর্দার:
  • ১৯৮৯ অঘটন আজও ঘটে।

Leave a Comment