চিরঞ্জিত চক্রবর্তী

চিরঞ্জিত চক্রবর্তী জন্ম কলকাতায়। প্রকৃত নাম দীপক চক্রবর্তী। পিতা বিশিষ্ট শিল্পী শৈল চক্রবর্তী। মিত্র ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাস করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষার জন্য ভর্তি হন। শিক্ষা অসম্পূর্ণ রেখেই নাটক ও চলচ্চিত্রাভিনয়ের সাথে যুক্ত হন।

 

চিরঞ্জিত চক্রবর্তী

প্রথম অভিনয় রঞ্জন মজুমদার পরিচালিত সোনায় সোহাগা (১৯৮১) ছবিতে। অভিনেতা হিসাবে শতাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি নিজের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে আটটি ছবি পরিচালনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য নিজের পরিচালনায় নির্মিত সব ছবিতেই তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন।

এই ছবিগুলির মধ্যে মর্যাদা (১৯৮৯), কেঁচো খুঁড়তে কেউটে (১৯৯৫), সংসার সংগ্রাম (১৯৯৫) এবং বসতির মেয়ে রাধা (২০০০) ছবিগুলি আর্থিক সাফল্য লাভ করেছিল। নিজের ছবি ছাড়াও আনন্দম পরিচালিত সিদুর (১৯৯১), মুরারী চক্রবর্তী পরিচালিত শুভলগ্ন (১৯৯৯) ছবির চিত্রনাট্য এবং স্বপন সাহা পরিচালিত মায়ের দিব্যি (১৯৯৮) ছবির গল্প ও চিত্রনাট্য চিরঞ্জিতের লেখা।

 

 

 

বহু বাণিজ্যসফল ছবির নামভূমিকার অভিনেতা চিরঞ্জিত কাজ করেছেন উমানাথ ভট্টাচার্য, মানু সেন, গুরু বাগচী, অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, অজিত গঙ্গোপাধ্যায়, অনুপ সেনগুপ্ত, স্বপন সাহা, রাম মুখোপাধ্যায়, দুলাল ভৌমিক সহ বহু পরিচালকের সাথে।

চলচ্চিত্র অভিনয় এবং পরিচালনার পাশাপাশি স্টারে তাঁর লেখা ও নির্দেশনায় নাটকও মঞ্চস্থ হয়েছে। এর পাশাপাশি তিনি দূরদর্শনে সংবাদ পাঠ, ধারাবাহিকে অভিনয়ের সাথে যাত্রাভিনয়ও করেছেন। বর্তমানে তিনি বারাসত থেকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছেন।

 

Google News চিরঞ্জিত চক্রবর্তী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্র পঞ্জি:

  • ১৯৮১ সোনায় সোহাগা,
  • ১৯৮২ সন্ধান, ছুট, প্রফুল্ল,
  • ১৯৮৩ অশ্রীলতার দায়ে, দিন যায়,
  • ১৯৮৪ সমর্পিতা, শত্রু,
  • ১৯৮৫ সোনার সংসার, অন্তরালে, হরিশ্চন্দ্র শৈব্যা,
  • ১৯৮৬ প্রেম ও পাপ, আর্তনাদ, জীবন, মধুময়, অমরকণ্টক,
  • ১৯৮৭ গায়ক, প্রতিকার, মৌনমুখর, পাপপুণ্য,
  • ১৯৮৮ বোবা সানাই, হীরের শিরুল, আঘাত, প্রতীক:
  • ১৯৮৯ শত্রুপক্ষ, অগ্নিকৃষ্ণা, তুফান, নিশিবধূ, মর্যাদা, মহাপীঠ তারাপীঠ, আশা;
  • ১৯৯০ পাপী, ঘরের বৌ, জোয়ার ভাটা,
  • ১৯৯১ বেদের মেয়ে জোসনা, সিঁদুর:
  • ১৯৯২ পিতৃঋণ, রক্তে লেখা, পেন্নাম কলকাতা, শয়তান, বেদেনীর প্রেম,
  • ১৯৯৩ মানসম্মান, সম্পর্ক, শক্তি, কন্যাদান, তোমার রক্তে আমার সোহাগ, শঙ্কা, ঘর সংসার
  • ১৯৯৪ অতিক্রম, রক্ত নদীর ধারা, দাঙ্গা, বিশ্বাস অবিশ্বাস, ফিরিয়ে দাও, লাল পান বিবি,
  • ১৯৯৫ কেঁচো খুঁড়তে কেউটে, প্রেমসংঘাত, নাগিন কন্যা, আবির্ভাব, জীবন যোদ্ধা, মশাল, সংসার সংগ্রাম, রাখাল রাজা
  • ১৯৯৬ ভাই আমার ভাই, জয় বিজয়, ত্রিধারা, বেয়াদপ, ভয়,
  • ১৯৯৭ নিষ্পাপ আসামী, চন্দ্রগ্রহণ, সবার উপরে মা, জীবন যৌবন, যোদ্ধা, পিতা-মাতা-সন্তান, সেদিন চৈত্রমাস:
  • ১৯৯৮ লোলা লুসি, মায়ের দিব্যি,
  • ২০০০ রূপসী দোহাই তোমার, বসতির মেয়ে রাধা:
  • ২০০১ বাড়িওয়ালী
  • ২০০২ মানুষ অমানুষ।

Leave a Comment