জ্যোৎস্না বিশ্বাস

জ্যোৎস্না বিশ্বাস একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ৩০০টির বেশি যাত্রাপালায় অভিনয় করেছেন এবং ২০টি যাত্রা পরিচালনা করেছেন। যাত্রায় অভিনয়ের জন্য ১৯৭৭ সালে তিনি “যাত্রা সম্রাজ্ঞী” খেতাব লাভ করেন।

জ্যোৎস্না বিশ্বাস

 

জ্যোৎস্না বিশ্বাস মানিকগঞ্জ জেলার এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার গান-বাজনা এবং অভিনয়ের আগ্রহ দেখা যায়। প্রথাগত শিক্ষা স্নাতক পর্যন্ত। এই শিল্পী অভিনয় জগতে প্রবেশ করেন মঞ্চাভিনয়ের মধ্য দিয়ে।

জ্যোৎস্না ১৯৬০ এর দশকে যাত্রায় অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সালে তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন উত্তম গুহ পরিচালিত সহস্রধারায়। ১৯৯৯ সালে তিনি তানভীর মোকাম্মেল পরিচালিত চিত্রা নদীর পারে চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি আফসানা মিমি পরিচালিত পৌষ ফাগুনের পালা” ধারাবাহিক নাটকে অভিনয় করেন।

 

 

 

চলচ্চিত্রে প্রথম অভিনয় পিনাকী মুখোপাধ্যায় পরিচালিত অশান্ত ঘূর্ণী (১৯৬৪) ছবিতে নায়িকা দীপার ভূমিকায়। সময় চলচ্চিত্র জীবনে ১৮টি ছবিতে অভিনয় করেছেন। যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মঞ্জু দে, অজিত গঙ্গোপাধ্যায়, গুরু বাগচী, মঙ্গল চক্রবর্তী, সলিল দত্ত, অগ্রগামী, অগ্রদূত, অসিত সেন প্রভৃতি।

তার মেয়ে অরুণা বিশ্বাস পরিচালিত ধুলোর আকাশ নাটকে অভিনয় করেন। নাট্যকার মান্নান হীরা রচিত এই নাটকে তিনি ধুলো বুড়ি চরিত্রে অভিনয় করেন।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল বিজয়ের স্ত্রী (দুই পর্ব, ১৯৬৪), রানী (তৃষ্ণা,১৯৬৫), সীমা (অশ্রু দিয়ে লেখা, ১৯৬৬), নায়িকা মন্দিরার অবিবাহিতা বোন (বালুচরী, ১৯৬৮), অলকা (মন্জরী অপেরা, ১৯৭০) ইত্যাদি।

 

Google News জ্যোৎস্না বিশ্বাস
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৬৪ অশান্ত ঘূর্ণী, দুই পর্ব:
  • ১৯৬৫ তৃষ্ণা, তাপসী:
  • ১৯৬৬ অ দিয়ে লেখা;
  • ১৯৬৭ অভিশপ্ত চম্বল
  • ১৯৬৮ বালুচরী
  • ১৯৬৯ তীরভূমি, পান্না হীরে চুণী:
  • ১৯৭০ আলেয়ার আলো, কলঙ্কিত নায়ক, বিলম্বিত লয়, মঞ্জুরী অপেরা,
  • ১৯৭১ ছদ্মবেশী:
  • ১৯৭২ অৰ্চনা,
  • ১৯৭৬ জীবন নিয়ে,
  • ১৯৭৭ তীর ভাঙা ঢেউ।

 

Leave a Comment